শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস
প্রচ্ছদ » আন্তর্জাতিক » এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস
৫৬ বার পঠিত
সোমবার ● ১৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস

---

গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ৭ দিনে ইউক্রেন থেকে নিক্ষিপ্ত ৩ হাজার ১২৪টি ড্রোন আটকানোর পর ধ্বংস করেছে রুশ বাহিনী। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত এক সপ্তাহের প্রতিদিনই শত শত ইউক্রেনীয় ড্রোন আটকানো ও ধ্বংস করা হয়েছে, তবে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে ১৩ এবং ১৭ মে। গত ১৩ মে ৫৭২টি এবং ১৭ মে ১ হাজার ৫৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

উল্লেখ্য, গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক আকারে ড্রোন হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এতে রাশিয়ায় ‍নিহত হয়েছেন ৪ জন, এবং এই চারজনের মধ্যে ৩ জনই রাজধানী মস্কো এবং আশপাশের এলাকার।

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।






আন্তর্জাতিক এর আরও খবর

টানা তৃতীয় দফায় বিশ^ বাজারে কমেছে তেলের দাম টানা তৃতীয় দফায় বিশ^ বাজারে কমেছে তেলের দাম
এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’ ‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য! ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

আর্কাইভ