শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
প্রচ্ছদ » জাতীয় » অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
১৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে

---

নিজস্ব প্রতিবেদক

অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, যারা বিভিন্ন কৌশলে বা প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং সেই পরিচয়ে ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, “অমুক্তিযোদ্ধা হয়েও যারা নানা উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অনেকেই এই ভুয়া পরিচয়ে শুধু ভাতাই নেননি, বরং তাদের সন্তানরাও চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।”

তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়া শেষ হলে কতজন ব্যক্তি অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জাতির সামনে তুলে ধরা হবে।

মন্ত্রী জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই শুরু করেছে।

তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের মুক্তিযোদ্ধার সনদ স্থগিত করা হয়েছে। সেই সুযোগে কিছু অমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন।

এছাড়া উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযুদ্ধ ভবনের অবস্থান ও কার্যক্রম নিয়েও মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে পাওয়া অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।






জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ