শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
প্রচ্ছদ » জাতীয় » জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
২০৯ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে

---

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ৱগতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু খাতে সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ খাতে ওঠা যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে ‘বিগত ১৪ বছরে ২ হাজার ১১০ কোটি টাকার দুর্নীতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তহবিলের অর্থায়নে প্রকল্প গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

তিনি জানান, ট্রাস্ট ফান্ডের ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পের তথ্য ইতোমধ্যে দুদকের কাছে সরবরাহ করা হয়েছে। জলবায়ু ট্রাস্টের কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে রয়েছে— প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা, পিপিএস সফটওয়্যারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাছাইয়ের জন্য গাইডলাইন প্রণয়ন এবং ১২ সদস্যবিশিষ্ট কারিগরি সাব-কমিটি গঠন। এছাড়া অনুমোদিত প্রকল্পের জন্য ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাস্ট ফান্ড ব্যবহারের নীতিমালা সংশোধন (২০২৫) করা হয়েছে এবং স্থায়ী তহবিলের আমানত ব্যবস্থাপনার জন্য পৃথক গাইডলাইন প্রণয়ন ও হালনাগাদ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পরিবেশ অধিদফতরের কার্যক্রমেও স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মকর্তাদের নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।






জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ