শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
প্রচ্ছদ » জাতীয় » অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
১৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে

---

নিজস্ব প্রতিবেদক

অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, যারা বিভিন্ন কৌশলে বা প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং সেই পরিচয়ে ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, “অমুক্তিযোদ্ধা হয়েও যারা নানা উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অনেকেই এই ভুয়া পরিচয়ে শুধু ভাতাই নেননি, বরং তাদের সন্তানরাও চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।”

তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়া শেষ হলে কতজন ব্যক্তি অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জাতির সামনে তুলে ধরা হবে।

মন্ত্রী জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই শুরু করেছে।

তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের মুক্তিযোদ্ধার সনদ স্থগিত করা হয়েছে। সেই সুযোগে কিছু অমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন।

এছাড়া উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযুদ্ধ ভবনের অবস্থান ও কার্যক্রম নিয়েও মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে পাওয়া অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।






জাতীয় এর আরও খবর

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল
ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর, ফল ২৩ তারিখ ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর, ফল ২৩ তারিখ
১৫ নভেম্বর থেকে ১৪৭টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা ১৫ নভেম্বর থেকে ১৪৭টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪০ কারখানা, বাড়ছে অস্থিরতা শ্রমিক অসন্তোষে বন্ধ ৪০ কারখানা, বাড়ছে অস্থিরতা
শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়! স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনার ঝড় ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়! স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনার ঝড়

আর্কাইভ