শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
৯৯ বার পঠিত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক 

বিগত সময়ের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে কঠোর বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো; আমিনুল হক। তিনি বলেন, যুব প্রশিক্ষণের নামে গত ১৬/১৭ বছর অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এবং যারা সুযোগগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সংসদ অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পুরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান ৷ এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যরিষ্টার কায়সার কামাল ৷

প্রতিমন্ত্রী বলেন, অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত ১৬/১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে ৷ অনেক কিছু ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। সেগুলো আপাতত পর্যবেক্ষণের জন্য রেখেছি।

দুর্নীতিকে আমরা কখনোই কোন প্রশ্রয় দিব না  এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন  বাছাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব ৷ পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের জন্য যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী  যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরো ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকী করবো।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ দুর্নীতি অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোঃ মোশারফ  হোসেনের এক সম্পুরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান ৷

মন্ত্রী বলেন, আপনারা সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে, ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের সকল স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন  ধ্বংসের পথে চলে গেছে ৷ সেই ধ্বংসস্তুপ ক্রীড়ায়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণ ও রাজনৈতিকরণ মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি৷ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত ২০০৮ সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যাদের অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে তদন্তে কোন কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়।






জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ