রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান
সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, দেশেও ইনসাফের কায়েম করা সম্ভব হবে।
আজ রোববার (২৯মার্চ) বিকালে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি বলেন, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দুকে পরিণত হউক।
তিনি আরও বলেন, এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের চেয়ার। আপনি ইনসাফের বার্তা দিয়েছেন। আপনি নিরপেক্ষ ভাবে সব কিছুকে বিবেচনা নিবেন। যার যতটুকু পাওনা ততটুকু দিবেন।
ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনার দায়িত্ব পালনকালে নেওয়া সকল পদক্ষেপে সহযোগীতা করে যাবে৷





‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
