রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংবিধান সংস্কারের আলোচনায় উত্তপ্ত সংসদ
সংবিধান সংস্কারের আলোচনায় উত্তপ্ত সংসদ

নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের (আদেশ নং ১) অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ও আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাতিল করে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। এ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাদানুবাদ ও পয়েন্ট অফ অর্ডারে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা। এরপর সরকার দলীয় চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।
বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান একটি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন। তিনি বলেন, মাননীয় স্পিকারের পরামর্শ অনুযায়ী আমি যথাযথভাবে নোটিশ সাবমিট করেছি। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর আলোকে আমি এই নোটিশটি উত্থাপন করছি। আপনি আলোচনার জন্য এটি মঞ্জুর করবেন বলে বিশ্বাস করি।
তার এই বক্তব্যের পরপরই সংসদীয় কার্যপ্রণালী বিধি নিয়ে প্রশ্ন তোলেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের ট্রেডিশন অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি শেষ হওয়ার পরই যেকোনো বিষয় উত্থাপন করা হয়। বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব বিধি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।
আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিতে দাঁড়ালে পরিস্থিতি কিছুটা জটিল হয়। মন্ত্রী পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চাইলে স্পিকার তাকে বারবার মূল বক্তব্যে ফিরে আসার অনুরোধ করেন। স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় মন্ত্রী, আপনি দয়া করে আপনার কথা শেষ করুন। জবাবে মন্ত্রী বলেন, আপনি অনুমতি না দিলে দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন, সেটি নিয়ে আমাদেরও বলার আছে। তবে সংসদের শৃঙ্খলা রক্ষায় প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধির পরেই এটি আলোচনা হওয়া উচিত। এতে অন্য সদস্যদের অধিকারও রক্ষিত হবে।
বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের সাথে সংশ্লিষ্ট থাকলেও তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিচ্ছেন। বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, স্পিকারের কথা মতোই আমি প্রশ্নোত্তর পর্বের পর দাঁড়িয়েছি। এটি আমার অধিকার এবং দায়িত্ব।
পরে, স্পিকার সংসদীয় বিধি অনুসরণ করে পরবর্তী কার্যদিবসে বা নির্ধারিত সময়ে বিষয়টি আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।





জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন
‘এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে’
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী 
