রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্রবিন্দু।
আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরুতে প্রথম আনুষ্ঠানিক ভাষণে তিনি এ কথা বলেন। এসময় তিনি সংসদের নিরপেক্ষতা, ইনসাফ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে সভাপতিত্বকালে তিনি সংসদ পরিচালনায় সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণের ঘোষণা দেন। বক্তব্যের শুরুতেই তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং নিজ নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে গণতন্ত্রের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি। এই সংসদ নিপীড়িত ও বঞ্চিত মানুষের ত্যাগের ফসল বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখতে তিনি সরকার ও দলীয় পদ থেকে পদত্যাগের কথাও উল্লেখ করেন এবং সকল সদস্যের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি সদস্যদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, ভুল হলে তা শুধরে দেওয়াই গণতান্ত্রিক চর্চার অংশ।
ডেপুটি স্পিকার আরও বলেন, এবারের সংসদ বৈচিত্র্যময় অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছে, যা একে বিশেষ তাৎপর্য দিয়েছে। আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বক্তব্যের শেষে তিনি সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে একটি কার্যকর, জনমুখী সংসদ গড়ে তোলার আহ্বান জানান।





জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন
‘এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে’
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী 
