বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
![]()
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন- মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন (৫০), ভাগনি লাবিবা (১৮) এবং ভাগনে সাইফ (৭)। তারা সবাই নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তিনি বরিশালের বাসিন্দা।
পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। এ সময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টার লাইন বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। চালক জামাল হোসেন এবং যাত্রী আবরারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক জামালকে মৃত ঘোষণা করেন। আবরার বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।





এলপি গ্যাসের দাম কমলো
টানা তৃতীয় দফায় বিশ^ বাজারে কমেছে তেলের দাম
এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন
‘এক লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে’
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে পাথরবোঝাই লাইটার ডুবি 
