শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস
প্রচ্ছদ » জাতীয় » সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস
১২৭ বার পঠিত
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস

---

আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ার পর বাণিজ্যিক ফ্লাইটের নিরাপদ পরিচালনার জন্য সীমিত সূচি নিয়ে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিমান সংস্থাটি জানিয়েছে, ৫ ও ৬ মার্চ দুবাই থেকে ১০০টির বেশি ফ্লাইট ছেড়ে যাবে এবং একই সময়ে দুবাইয়ে ফিরে আসবে। এসব ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের পাশাপাশি পচনশীল পণ্য, ওষুধসহ জরুরি কার্গো পরিবহন করা হবে।

এয়ারস্পেসের প্রাপ্যতা এবং অন্যান্য অপারেশনাল শর্ত পূরণ সাপেক্ষে ধীরে ধীরে ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস।

যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা উল্লেখ করে এমিরেটস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সে অনুযায়ী ফ্লাইট পরিচালনা সমন্বয় করা হচ্ছে। এ অবস্থায় যেসব যাত্রীর বুকিং নিশ্চিত রয়েছে, শুধু তাদেরই বিমানবন্দরে আসতে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে নজর রাখতে এমিরেটসের পক্ষ থেকে বলা হয়েছে।






জাতীয় এর আরও খবর

নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু

আর্কাইভ