রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিন বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একইদিন (মঙ্গলবার) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোটও সম্পন্ন হয়।
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩০০ আসনের সংসদে এককভাবে সরকার গঠনে প্রয়োজন অন্তত ১৫১টি আসন, আর দুই শতাধিক আসন পাওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।
নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। যেখানে দলনেতা নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত দলনেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা জানাবেন এবং সরকার গঠনের আহ্বান জানাবেন।





সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ
পর্যবেক্ষকদের দৃষ্টিতে ভোট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
২৯৭ আসনের গেজেট প্রকাশ 
