শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন
২৪২ বার পঠিত
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

---

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।

জানা যায়, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাব ও পরে ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে,  তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাব, ডিআরইউ, ইআরএফ-সহ কয়েকটি সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

প্রসঙ্গত, জাকারিয়া কাজল জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও কর্মজীবনে দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন।

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।






গণমাধ্যম এর আরও খবর

সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস

আর্কাইভ