মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬
ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত প্রায় চার মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড; আর এসব অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ১২৬ জন। স্থানয়ি সময় গতকাল সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। এমনটিই বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
উল্লেখ্য, সাগরপথে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ‘বন্যার মতো’ মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে— অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ‘মাদকবাহী’ নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে এ নির্দেশ দিয়েছিলেন তিনি।
ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত।
এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোটো জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে।
গত সেপ্টেম্বরে প্রতিবেশী মেক্সিকো এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মাদকের একটি বড় অংশ আসে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত সাগরপথে এবং যেসব অপরাধী গ্যাং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত, সেই গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসকগোষ্ঠী।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। মাদুরো-ফ্লোরেস দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে এই দম্পতির বিচারের প্রস্তুতি চলছে।
তবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার নিয়ে ট্রাম্পের বক্তেব্যর সমালোচনা করেছেন অনেকে। সমালোচকদের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ‘জনপ্রিয়’ ও বিপজ্জনক মাদকের নাম ফেন্টানিল এবং এই ফেন্টানিল ও এর কাঁচামাল আসে চীন এবং ভারত থেকে, স্থলপথে মেক্সিকোর সীমান্ত দিয়ে।





ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ
মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ
কুয়েত, বাহরাইনে ফের হামলা
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ
খামেনির শেষ বিদায়: আকাশসীমা বন্ধ করছে ইরান
খামেনির শোক র্যালি শুরু, লোকে লোকারণ্য তেহরান
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ
ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে ৩৩৪২, এখনও চলছে উদ্ধার অভিযান
ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ অর্ধলাখ 
