শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক
১২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক

---

আন্তর্জাতিক ডেস্ক

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রান-মনটানায় নববর্ষের আনন্দ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) ‘লা কনস্টেলেশন’ নামক একটি বারে এই বিস্ফোরণ ঘটে। সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ালিস ক্যান্টনের পুলিশ মুখপাত্র গেতান লাথিয়ন ফরাসি  আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে এমনটাই জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ওই বারটিতে যখন নববর্ষের উৎসবে সবাই মেতে ছিলেন, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন।

সুইস সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর ভবনটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। বিবিসি-র প্রতিবেদনেও পুলিশের বরাত দিয়ে একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।






আন্তর্জাতিক এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

আর্কাইভ