বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ২০০ জনের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইইউ ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।
ইসি সচিব বলেন, ‘এই প্রতিনিধি দলে আর কারা থাকবেন, তাদের চূড়ান্ত সংখ্যা কত এবং পরবর্তীতে কেউ যুক্ত হবেন কি না—এসব বিষয় পরে জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের একটি চুক্তি হয়েছে। তাদের সবাইকে প্রটোকল কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিষয়: #নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক






মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ
কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৫৫, এখনও নিখোঁজ ২৫
ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬
সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১
ইরানের হত্যাজ্ঞগ্যের পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়কে দায়ী খামেনির
ইরানের রাজধানীতে সরব নিরাপত্তা বাহিনী 
