শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মেক্সিকোতে ট্রেনের লাইনবিচ্যুতির ঘটনায় ১৩ যাত্রী নিহত
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মেক্সিকোতে ট্রেনের লাইনবিচ্যুতির ঘটনায় ১৩ যাত্রী নিহত
১৩২ বার পঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেক্সিকোতে ট্রেনের লাইনবিচ্যুতির ঘটনায় ১৩ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

---

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হওয়ায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন। স্থানীয় সময় গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে ঘটেছে এই ঘটনা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

এদিকে, এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ৯৮ জন এবং আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, রেল এবং রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা দিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রশান্ত এবং আটলান্টিক— দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দুই মহাসাগরের তীরবর্তী বিভিন্ন শহর-বন্দররের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের একটি বিশেষ রেল পরিষেবা চালু করে মেক্সিকোর সরকার। এই পরিষেবার সার্বিক দেখভালের দায়িত্বে আছে দেশটির নৌবাহিনী।

যে ট্রেনটি লাইন থেকে বিচ্যুত হয়েছে, সেটি ‘আন্তঃমহাসাগরীয় রেল’-এর অন্তর্ভুক্ত একটি ট্রেন।






আন্তর্জাতিক এর আরও খবর

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

আর্কাইভ