শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ
প্রচ্ছদ » আইন-আদালত » গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ
১৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক

---

র‌্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজীর আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনাকর্মকর্তাসহ মোট ১৭ জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেন।

এদিন সকালে মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। শুনানিতে প্রসিকিউশন টিএফআই সেলে নিরপরাধ মানুষকে আটক ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। অভিযোগ গঠন হওয়ায় মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করেছে।

হাজিরকৃতদের মধ্যে ছিলেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল কেএম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানালেও ট্রাইব্যুনাল তা খারিজ করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠান।






আইন-আদালত এর আরও খবর

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন

আর্কাইভ