বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » অপরাধ » ওসমান হাদি মারা গেছেন
ওসমান হাদি মারা গেছেন
![]()
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স ও পারিবারিক সূত্রে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. আহাদ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত একটি রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
হাদির মৃত্যুর খবরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা আলোচনায় আসে। তার মৃত্যু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিষয়: #ওসমান হাদি মারা গেছেন





তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী 
