বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » শরিফ ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
শরিফ ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
নিজস্ব প্রতিবেদক
![]()
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শোক বার্তায় বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের এ আহ্বায়ক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান। হাদিও ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।





‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন 
