শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » অপরাধ » ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
প্রচ্ছদ » অপরাধ » ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
১৩০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

---

রাজধানী ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতআরা রুমি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

আজ (বৃহস্পতিবার) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে তারা হোস্টেলে গিয়ে রুমির মরদেহ ঝুলন্ত অবস্থায় পান এবং তাদের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে রুমির বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরেদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহদাত হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।  তার পারিবারিক জীবন সম্পর্কে আমরা যা জেনেছি তার দুইটি বিয়ে হয়েছিল এবং দুবারই বিচ্ছেদ হয়েছে। দুই সংসারে তার দুই সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  আমাদের কাছে এখন পর্যন্ত আসা তথ্য অনুযায়ী রুমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে তার কোনো পদ ছিল না বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।






অপরাধ এর আরও খবর

তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল

আর্কাইভ