সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
![]()
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র-জনতাকে নিয়ে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতাকে নিয়ে এই মার্চ শুরু হয়। মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে।
মার্চ চলাকালে অংশগ্রহণকারীদের ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দেন তারা।
এদিকে, এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেবো।





মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন 
