শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে শুধু সরকার নয়, মালিকপক্ষ ও সংগঠনগুলোও দায় এড়াতে পারে না: প্রেস সচিব
প্রচ্ছদ » জাতীয় » সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে শুধু সরকার নয়, মালিকপক্ষ ও সংগঠনগুলোও দায় এড়াতে পারে না: প্রেস সচিব
২১৮ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে শুধু সরকার নয়, মালিকপক্ষ ও সংগঠনগুলোও দায় এড়াতে পারে না: প্রেস সচিব

---

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছয়জন সাংবাদিক নিহত হওয়ার পরও সাংবাদিকদের জন্য ন্যূনতম সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হয়নি। ফলে বাংলাদেশে সাংবাদিকতার নিরাপত্তা সংকট শুধু সরকারের ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দায় থেকে সংবাদমাধ্যমের মালিকপক্ষ, সম্পাদক পরিষদ ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোও এড়াতে পারে না।

সম্প্রতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউর কাছে ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ ও সহিংস পরিস্থিতিতে সাংবাদিকদের মাঠে পাঠানো হলেও  বেশিরভাগ গণমাধ্যমই তাদের জন্য হেলমেট, বুলেটপ্রুফ ভেস্ট, গগলস বা টিয়ার গ্যাস প্রতিরোধী কোনো সরঞ্জাম দেয়া হয় না। অথচ যারা সামনের সারিতে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করেন, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। প্রেস সচিব আরও বলেন, ছয়জন সাংবাদিক নিহত ও অনেকেই নির্মম নির্যাতনের শিকার হলেও সম্পাদক পরিষদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ বা বিবৃতি দেখা যায়নি।

তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই প্রয়োজন এবং সরকারের ব্যর্থতা দেখিয়েছেন এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ঝুঁকিপূর্ণ ইভেন্ট কাভার করতে সাংবাদিকদের পাঠানো প্রতিষ্ঠান ও মালিকপক্ষের দায় নিয়েও প্রশ্ন তোলা জরুরি।

তিনি আরও বলেন, অফিস থেকে ভালো রিপোর্ট চাওয়া হয়, কিন্তু সেই রিপোর্ট করার জন্য যে ন্যূনতম সুযোগ-সুবিধা দরকার, তা মালিকপক্ষ কখনো বোঝে না। এছাড়া, দুর্নীতিবাজ, রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালীরা আমাদের সহকর্মীর রিপোর্টে ক্ষতিগ্রস্ত হলে তারা আমাদের নানাভাবে হয়রানি করে থাকে।

ডিআরইউর পরিচিতি তুলে ধরে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বিপদে-আপদে সব সময়ই ডিআরইউ সাংবাদিকদের পাশে থাকে। যখনই কোন সাংবাদিক মামলা, হামলার শিকার হন তখনই ডিআরইউ তার পক্ষে শক্ত অবস্থান নেন এবং তাদের পক্ষে নানা কর্মসূচি পালন করে।

সদস্যদের আইনী সহায়তা দেয়ার জন্য ডিআরইউ একটি সেলও গঠন করেছে। এই ডেস্কের মাধ্যমে সাংবাদিকদের আইনগত সহায়তাও আরও প্রাতিষ্ঠানিকভাবে দেয়া সম্ভব হবে। ইউনেস্কো ও সমষ্টিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে একটি যোগ্য ও শক্তিশালী সংগঠন হিসেবে বিবেচনা করে ইউনেস্কো আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, ইনশাল্লাহ আমরা তা পালন করতে সক্ষম হবো।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না প্রমুখ।






জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ