শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অন্তর্র্বতী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে
প্রচ্ছদ » জাতীয় » অন্তর্র্বতী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে
২৩৩ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্র্বতী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে

---

বাসস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্র্বতী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ সাইবার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘এ উদ্যোগগুলো প্রযুক্তির সহায়ক পরিবেশ বিনির্মাণের পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যা প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে ত্বরান্বিত করছে, উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল শক্তিকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করছে বলে আমি বিশ্বাস করি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮-৩০ জানুয়ারি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত।

মুহাম্মদ ইউনূস বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের দৃঢ় সংকল্পকে প্রকাশ করছে, যেখানে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী দেশ থেকে উৎপাদক, উদ্ভাবক এবং বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রযুক্তির প্রকৃত লক্ষ্য কেবলই উৎপাদনশীলতা বৃদ্ধি নয়। মানুষের জীবনযাপন সহজ করা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং সমাজের বৈষম্য হ্রাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান উপদেষ্টা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ