সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
![]()
শীতের বিদায়লগ্নে আবারও দাপট দেখাতে পারে শৈত্যপ্রবাহ। এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।





ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি, আকাশ আংশিক মেঘলা
শীত নিয়ে নতুন বার্তা
বায়ু দূষনে ঢাকা শীর্ষে
ভূমিকম্পে কাঁপলো ঠাকুরগাঁও
আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ার
তেঁতুলিয়ায় ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন 
