শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে কাল বিএনপির বিক্ষোভ
হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে কাল বিএনপির বিক্ষোভ
জ্যেষ্ঠ প্রতিবেদক
![]()
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদি গুলিবিদ্ধের ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
