শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
প্রচ্ছদ » জাতীয় » পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
১৫০ বার পঠিত
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি নির্ধারিত সময়ে আসতে না পারায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল।

এদিকে, মির্জা ফখরুল জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল  শনিবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। মহাসচিব বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন।

তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ শাসনামলে দলের পক্ষ থেকে বারবার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও শেখ হাসিনা সরকার সে অনুরোধ রাখেনি।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ