সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া: মৃতের সংখ্যা ৯ শতাধিক
ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া: মৃতের সংখ্যা ৯ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
![]()
ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। এছাড়া এখনও নিখোঁজ আছেন অনেকে। এক প্রতিবেদেনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে গত একসপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন।
আন্দামান সাগর, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝর সেনিয়ারের আঘাতে তছনছ হয়ে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। ৪ লাখ ৮২ হাজার ২৮৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের বিভিন্ন প্রদেশ থেকে এ পর্যন্ত ৪৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৪০৬ জন।
ঝড় ও ভারী বর্ষণের জেরে বন্যায় ডুবে গেছে দ্বীপের বহু অঞ্চল। অনেক জায়গায় ভূমিধসও ঘটেছে। ফলে পুরো দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রায় ধ্বংস হয়ে গেছে। অনেক এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। লাখ লাখ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, বন্যা কবলিত বিভিন্ন এলাকায় রাবারের নৌকার সাহায্যে লোকজনকে উদ্ধার করা হচ্ছে।





ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা কাতারের
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে বৈশ্বিক গণমাধ্যম
মারাত্মক আর্থিক ধসের মুখে জাতিসংঘ
কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৫৫, এখনও নিখোঁজ ২৫
ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬
সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১ 
