শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় আজ শনিবার (২৩ জানুয়ারি) এই ভূমিধসের ঘটনা ঘটে।
দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সর্বোচ্চভাবে চালানোর চেষ্টা করবো।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস জানায়, শনিবার ভোরের দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।
কম্পাসের প্রতিবেদনে বলা হয়, মাউন্ট বুরাংরাংয়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোত ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর আছড়ে পড়ে, যখন অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।
কম্পাস আরও জানায়, নিহত ও আহতের সংখ্যা নথিভুক্ত করার প্রক্রিয়া এখনও চলমান এবং সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিতে এলাকাটি প্লাবিত ছিল।
আরও দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কম্পাসের মতে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত।
সংবাদ অনুযায়ী, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিসহ চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।
জাকার্তাভিত্তিক সংবাদ সংস্থা আন্তারা জানায়, চিতারুম ও চিবিত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টি উপ-জেলার মধ্যে ২০টিতে বন্যা দেখা দিয়েছে। আন্তারার প্রতিবেদনে বলা হয়, নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের দ্রুত সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।





ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা
এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
হরমুজ প্রণালি খোলা নিয়ে জল্পনা, আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫
যুক্তরাষ্ট্র থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত
এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস
কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু 
