শিরোনাম:
ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ
৯০ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ  বলে জানান তিনি।

গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেই খসড়া অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, ---নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

নতুন প্রকাশিতব্য চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এর ফলে, তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।






ইসি ও নির্বাচন এর আরও খবর

স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি

আর্কাইভ