শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সস্ত্রীক সাবেক এএসপি উত্তমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রচ্ছদ » জাতীয় » সস্ত্রীক সাবেক এএসপি উত্তমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
১২০ বার পঠিত
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সস্ত্রীক সাবেক এএসপি উত্তমের বিরুদ্ধে দুদকের দুই মামলা

---

বিশেষ প্রতিনিধি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়–১ এ মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক। মামলায় উত্তমের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

উত্তম কুমারের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি সরকারি চাকরিতে থাকার সময় ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে তার ওপর নির্ভরশীল ছেলে–মেয়ের নামে থাকা ২ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরনীতে তিনি নিজের মালিকানায় মাত্র ১৯ লাখ ৯৬ হাজার টাকা দেখিয়েছেন।  এছাড়া, তার নিজের আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার নিজের ৩৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

উত্তমের স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তিনি স্বামীর আর্থিক সহায়তায় ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৪৭০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।  এছাড়া নিজের ৭৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২৯ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৯১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ মামলায় উত্তম কুমার বিশ্বাসকে সহযোগী আসামি করা হয়েছে।

এজাহার দুটিতে বলা হয়, দুদকের অনুসন্ধানের সময় নোটিশ পাওয়ার পর আসামিরা নিজেদের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ অন্যান্য সম্পদ বিক্রি করেছেন। বিক্রয়লব্ধ টাকা নামে-বেনামে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানিতে বিনিয়োগ দেখিয়ে সম্পদের অর্জনের প্রকৃত উৎস, মালিকানা গোপনের চেষ্টা করেছেন। সার্বিকভাবে আসামিরা ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।






জাতীয় এর আরও খবর

তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আর্কাইভ