মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » দেশে নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড নেই’
দেশে নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড নেই’
নিজস্ব প্রতিবেদক
![]()
স্বাধীনতার পর দেশে কোনো দণ্ডপ্রাপ্ত নারীর ফাঁসি কার্যকর হয়েছে কি না তার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বর্তমানে সারা দেশে ৯৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদি আছেন। সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানিয়েছেন।
কাশিমপুরে ২০০৭ সালে দেশের একমাত্র মহিলা কারাগার উদ্বোধন করা হয়। কিন্তু তাতে রাখা হয়নি ফাঁসির মঞ্চ। কারণ এর আগে দেশে কোনো নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড নেই।
গত বুধবার সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের কারাগারে মোট ৯৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদি রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি। সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫৪ জন নারী কয়েদি আছেন।’
জানা গেছে, ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে আবেদনও করতে হয়নি কোনো নারীকে। কিংবা কোনো নারী কয়েদি আবেদন করেছেন, এমন দৃষ্টান্ত নেই। অধিকাংশ ক্ষেত্রে নারী আসামির আবেদন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে কমে যাবজ্জীবন হয়েছে। কারও কারও শাস্তি কমে খালাস পাওয়ার নজিরও আছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে একজন মাত্র নারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমি কারা মহা অধিদপ্তরের কাছে আবেদন করেছি।’ সেই তথ্য পাননি বলেও জানান শিশির মনির।





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব 
