শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ইসলামী আন্দোলনের
প্রচ্ছদ » জাতীয় » শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ইসলামী আন্দোলনের
১৫৭ বার পঠিত
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ইসলামী আন্দোলনের

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিন্দা জানিয়ে এক বিবৃতি দেন।

দলটি বলছে, শিক্ষকদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে দলটি।

তিনি বলেন, শিক্ষকদের ওপর হামলা সমর্থন না করার কারণ ব্যাখ্যা করা বাহুল্য। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমাদের দেশের শিক্ষকরা প্রায়ই হামলার শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই পরিস্থিতি বদলানোর প্রত্যাশা ছিলো; কিন্তু আমাদের আবারো হতাশ হতে হলো।

মাওলানা ইউনুস আহমদ বলেন, বেতন ১০ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া যে দাবি শিক্ষকরা করেছেন তা অযৌক্তিক না। দেশের নানাখাতে হাজার কোটি টাকা ব্যবী করতে হবে না বরংয় হলেও আমাদের শিক্ষাখাতকে অবহেলিত করেই রাখা হয়েছে। সেজন্য শিক্ষকদের মাঝেমধ্যেই রাজপথে অবস্থান নিতে হয়। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে শিক্ষকদের স্বার্থ রাষ্ট্র স্বতঃপ্রণোদিত হয়ে রক্ষা করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নাগরিকদের যেকোনো দাবিকে সহনশীলতার সঙ্গে সমাধান করুন। দাবি আদায়ে রাজপথ না বরং আলোচনার টেবিলকে কার্যকর করে তুলুন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের পুলিশি হয়রানিমূলক আচরণ করা যাবে না।






জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ