বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
নিজস্ব প্রতিবেদক
![]()
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও এদের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি দেওয়া যাবে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়েছে, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আকারে জানাতে হবে।
এর আগে বিকেলে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তি পর বা কোনো আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।
উল্লেখ্য, বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। এছাড়া ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন বাতিল করা হয়েছে।





আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
