বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় এটি সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা যায়, এই মৌসুমে ঢাকায় একদিনে এতো বৃষ্টি আর হয়নি। এছাড়া চলতি মৌসুমে একদিন সর্বোচ্চ ৪৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
এদিকে, সাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদরা গণমাধ্যমকে জানান, মূলত সক্রিয় মৌসুমি বায়ু আর সাগরে লঘুচাপের ফলে এই বৃষ্টি হয়েছে। এছাড়া বর্ষা বিদায় নেওয়ার সময় হয়েছে, তাই হঠাৎ এই বৃষ্টিপাত।





দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা 
