রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » শীত নিয়ে নতুন বার্তা
শীত নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েক দিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। আজ রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে।
এদিকে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
প্রসঙ্গত, এর আগে শনিবার ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।





উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্কতা
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
চলতি মাসে প্রবল বর্ষা ও বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সিলেট-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার 
