বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » লটারির মাধ্যমে ডিসি নিয়োগ নাকচ
লটারির মাধ্যমে ডিসি নিয়োগ নাকচ
জ্যেষ্ঠ প্রতিবেদক
![]()
ভোট সামনে রেখে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদে লটারির মাধ্যমে নিয়োগের বিষয়টি নাকচ করে দেয়া হয়েছে। এমনটাই জানিয়েচে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিনিয়র সচিব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এসপি পদে পদায়ন করা হবে। ডিসি নিয়োগ কীভাবে করা হবে- জানতে চাইলে মৃদু হেসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।
তিনি বলেন, ‘এখন হলো অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিটলিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে সামনে আরও হবে। যেখানে স্ট্যাবল আছে… যেমন যুগ্মসচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্মসচিবদের তুলে আনব। সেই সব জায়গায় ডিসিদের রিপ্লেস করতে হবে। যারা ভালো করছেন, এই যে ক্রাইসিস…এক বছরে ডিসিরা প্রমাণ করেছেন, আপনারা সবাই একমত- জেলা প্রশাসন কীভাবে পুলিশের সাপোর্ট ছাড়া… মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটোকেই বোঝায়।’
‘নির্বাচন সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে কোনো সমস্যা হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- নিয়োগ স্বচ্ছ করার জন্য লটারিতে তারা এসপি নিয়োগ দেবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোখলেস উর রহমান বলেন, ‘প্র্যাকটিস অনুযায়ী তফসিল ঘোষণার পরই আমরা তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, তখন এ বদলিগুলো করবে নির্বাচন কমিশন।’
তিনি আরও বলেন, ‘ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ‘ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এছাড়া ডিসি সিলেকশন কমিটি আছে পাঁচ সদস্যের, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করে দেই। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। অনেকের ধারণা, এটার শুরু শেষ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তা নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।





ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
রংপুরের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন: জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’
বঙ্গোপসাগরের ২ নৌকাডুবি : পাঁচ শতাধিক রোহিঙ্গা নিহতের শঙ্কা
সালমান এফ রহমানের জামিন
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক 
