বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি
অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বৈঠক বাতিলের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকে বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা বৈঠক বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।





ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি 
