বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফেনী প্রতিনিধি
![]()
স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন তারা। এসময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এসময় সরেজমিনে দেখা যায়, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারী রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। ১টা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করেন। পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ক্যাম্পাসে ফিরে যান।
বিষয়: #অবরোধ





‘জুলাই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বাংলাদেশ গঠনের প্রেরণা’
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
‘৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের’ 
