শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং
প্রচ্ছদ » জাতীয় » ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং
৯৯ বার পঠিত
রবিবার ● ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং

শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যা অভিযোগ

---

নিজস্ব প্রতিবেদক

শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ, ধর্ষণ ও ভ্রূণ হত্যা অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতিকে কেন্দ্র করে রোববার জাতীয় সংসদে তীব্র উত্তেজনা, হট্টগোল ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের প্রতিবাদের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা মুখোমুখি অবস্থানে চলে যান। একপর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল রুলিং দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একই দিনে জামায়াতের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। অন্যদিকে, শিক্ষা, সীমান্ত পরিস্থিতি এবং রাজনৈতিক বক্তব্য নিয়েও সরগরম ছিল বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবস।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গত ১১ জুন কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানের ঘটনায় পুলিশি অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য।

বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন

  • জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা- আস্তাগফিরুল্লাহ: এমপি শামীম কায়সার
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির ক্ষোভ
  • জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য করায় সংসদে তোপের মুখে এমপি মনিরুল, বক্তব্য এক্সপাঞ্জ
  • উনি বর্ণবাদী আচরণ করেছেন, এই ধরনের হীন বক্তব্য অমার্জনীয় অপরাধ: বিরোধীদলীয় হুইপ
  • বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে শিগগিরই গণবিজ্ঞপ্তি, প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ: শিক্ষা মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে এক নারীর সঙ্গে জিসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে জোরপূর্বক ভ্রূণ নষ্টের ওষুধ খাওয়ানো হয়। পরে ভুক্তভোগী নারী জিসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন এবং দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সরকারকে দায়ী করার চেষ্টা করেছেন। প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরই ফ্লোর নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধীদলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। তিনি বলেন, একটি অনিষ্পন্ন ও বিতর্কিত বিষয়কে সংসদে এনে একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, জিসান কোথায় আছেন এবং কেন তার সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না।

এরপরই সংসদ কক্ষে তীব্র হট্টগোল শুরু হয়। সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডেপুটি স্পিকার বারবার সবাইকে নিজ নিজ আসনে বসার আহ্বান জানান। পরে তিনি রুলিং দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদীয় রীতিনীতির বাইরে বা অসংসদীয় কোনো শব্দ থাকলে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিনে সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, “মাথার ওপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।” তার এই বক্তব্যও সংসদে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, বাজেট আলোচনায় জামায়াতের নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের প্রতিবাদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করা তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং এটি বর্ণবাদী আচরণের শামিল। তিনি এ ধরনের বক্তব্যকে অমার্জনীয় অপরাধ বলে অভিহিত করেন।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সীমান্ত হত্যা ও অবৈধ পুশ ইন নিয়ে নির্ধারিত বিশেষ আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি প্রশ্ন তোলেন, জনগণের জীবন ও সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী বিষয় থাকতে পারে, যার কারণে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করতে হলো। জবাবে ডেপুটি স্পিকার বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে আলোচনা স্থগিত করা হয়েছে, তবে দ্রুতই তা অনুষ্ঠিত হবে।

অধিবেশনে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ পূরণে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

এদিন সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিগত দুই দশকের অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমতুল্য বলে বিবেচিত হয়। তিনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ এবং জিডিপির ৫ শতাংশ পর্যন্ত শিক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন।

দিনজুড়ে উত্তপ্ত বিতর্ক, হট্টগোল, রুলিং ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবস। তবে শিবির নেতা জিসান মিয়া প্রধানকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই শেষ পর্যন্ত সংসদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু

আর্কাইভ