শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা হাইকোর্টের
প্রচ্ছদ » আইন-আদালত » জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা হাইকোর্টের
১৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা হাইকোর্টের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা দিয়েছেন ---। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এসময় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দেয়া হয়। এছাড়া মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

এ বিষয়ে আইনজীবী জানান, আদালত জানতে চেয়েছেন, কেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘণ সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে, গত ৩ আগষ্ট এই রুলের ওপর রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ২০২৪ সালের ১৩ আগস্ট হাইকোর্টে রিট করেন। রিটে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং জুলাই-আগস্ট গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার দাবি জানানো হয়। প্রাথমিক শুনানি শেষে গত ১৫ আগস্ট হাইকোর্ট রুল দেন, যেখানে জানতে চাওয়া হয়, কেন দেশের নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়িদের বিচারের জন্য নির্দেশ দেয়া হবে না।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনে যুক্ত করা হয়েছে।



বিষয়: #



আইন-আদালত এর আরও খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

আর্কাইভ