শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » সারাদেশ » ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০২ জন হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০২ জন হাসপাতালে
ডেস্ক প্রতিবেদন
দেশে গত ২৪ ঘণ্টায়
তে আক্রান্ত হয়ে আরো ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যে এসব জানা যায়। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি বলেও জানা গেছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৯১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২১ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৪১২ জন, বাকি ৮২৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।
বিষয়: #ডেঙ্গু





নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
কাঁচপুরে সেতুর কাজ, বাড়ছে যান চলাচলের ধীরগতি
সৌদি আরবে অগ্নিকাণ্ড: নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
শ্রমিক মৃত্যুর ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম স্থগিত
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ: নারীসহ নিহত ৪
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
আবারও ‘প্রেশারকুকার বোমা’: নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা 
