শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
প্রচ্ছদ » জাতীয় » সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
৮৮৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে,  নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি ফারুক হোসেন।

দেশে অন্তর্বতীকালীন সরকার শপথ নেওয়ার পর এই প্রথম দুজন ভিআইপিকে আটক করল পুলিশ। এছাড়াও ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর মঙ্গলবার ঢাকার আদালতে একটি মামলা দায়ের হয়। আদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসাবে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। ওই মামলায় শেখ হাসিনাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বাড়াল ২০ টাকা লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বাড়াল ২০ টাকা

আর্কাইভ