শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় শোক দিবসের ছুটি বাতিল
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় শোক দিবসের ছুটি বাতিল
৬৫০ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় শোক দিবসের ছুটি বাতিল

---

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি সরকার বাতিল করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি বাতিল করা হয়। প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকার উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।

এর আগে সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কয়েকটি বিষয়ে আলোচনা করেন। এসময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পরিবর্তনের বিষয়টি নিয়েও আকারে-ইঙ্গিতে কথা বলেছে কোনও কোনও দল।

একই দিনে ঢাবির টিএসসি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ ৩৫টি ছাত্র সংগঠন এক মতবিনিময় সভায় ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত সব ছাত্র সংগঠনের প্রতিনিধি এই সিদ্ধান্তের সঙ্গে লিখিতভাবে একমত পোষণ করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। সে সময় থেকে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

পরে ২০০১ চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। এরপর থেকে ১৫ আগস্ট দিনটি জাতীয়ভাবে শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ
তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা ‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন

আর্কাইভ