মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার
![]()
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানিয়েছে, নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি ফারুক হোসেন।
দেশে অন্তর্বতীকালীন সরকার শপথ নেওয়ার পর এই প্রথম দুজন ভিআইপিকে আটক করল পুলিশ। এছাড়াও ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর মঙ্গলবার ঢাকার আদালতে একটি মামলা দায়ের হয়। আদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসাবে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। ওই মামলায় শেখ হাসিনাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান।
বিষয়: ## সালমান এফ রহমান # আনিসুল হক গ্রেপ্তার





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সাংবিধানিক বিতর্ক
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২ 
