রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিএনপি ভোটে অংশ নিলে সহায়তা করা হবে: ইসি আলমগীর
বিএনপি ভোটে অংশ নিলে সহায়তা করা হবে: ইসি আলমগীর
![]()
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। একই সঙ্গে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সব দলকেই আইনিসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। আজ রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন তাহলে অবশ্যই করবো। তবে রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যত রকম চেষ্টা করা দরকার, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।’
প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।’
কয়েকটি দল বলছে ভোটে পরিবেশ নেই- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিরকাল সরকারিদল বিরোধীদলের ওপর অভিযোগ করে। আবার বিরোধীদলও সরকারিদলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি’।
এবারের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতিমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে ইসিকে জানিয়েছে। তবে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো কোনো সাড়া দেয়নি। বরং তারা একদফা দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যহত রেখেছে। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বিষয়: #বিএনপি ভোটে অংশ নিলে সহায়তা করা হবে: ইসি আলমগীর





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
