রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » স্পিকারের সঙ্গে স্কটিশ পার্লামেন্টারিয়ানদের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে স্কটিশ পার্লামেন্টারিয়ানদের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কটিশ পার্লামেন্টের ৬ সদস্যের প্রতিনিধিদল। রবিবার বিকেলে স্পিকারের কার্যালয়ে তাদের সাক্ষাৎকালে উভয় দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় অধিবেশন, শিক্ষা ব্যবস্থা, সংসদীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্কটিশ পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির র ক্রস পার্টি গ্রুপের কনভেনার এবং লেবার পার্টির সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমএসপি।
আলোচনায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-স্কটল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদের এক অধিবেশন থেকে পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি বছরের ১ম অধিবেশনে ভাষণ প্রদান করেন এবং বছরে ৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
স্পিকার বলেন, প্রত্যেক দিনের অধিবেশনে এক ঘণ্টা করে প্রশ্ন-উত্তর পর্ব রয়েছে এবং প্রতি বুধবার প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রতি অধিবেশনে মোট কত ঘণ্টা আলোচনা হবে, তা কার্য উপদেষ্টা সভায় ঠিক করা হয় এবং আলোচনার জন্য নির্দিষ্ট সময় সরকার ও বিরোধীদলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সরকার ও বিরোধীদলীয় হুইপদের সিদ্ধান্ত অনুসারে সংসদ সদস্যরা সক্রিয় আলোচনায় অংশগ্রহণ করেন।
![]()
স্পিকার আরও বলেন, বিশ্বের কোন দেশেই নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন দলের ক্ষমতা ত্যাগের নজির নেই। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল কাজ করবে এবং সরকার তার স্বাভাবিক নিয়মে চলবে।
স্কটল্যান্ডের ক্রস পার্টি গ্রুপের কনভেনার এবং লেবার পার্টির সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমএসপি বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যেতে পারে। এসময় তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এসময় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ডেপুটি ক্রস পার্টি কনভেনার এবং কনসারভেটিভ পার্টির সংসদ সদস্য মেইল ব্রিজেস এমএসপি, ন্যাশনাল পার্টির ইভলিন টুইড, বাংলাদেশ বিষয়ক সিপিজি’র নন-এমএসপি মেম্বার জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান এবং লুৎফর রহমান খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #স্পিকারের সঙ্গে স্কটিশ পার্লামেন্টারিয়ানদের সৌজন্য সাক্





৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার 
