সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গণমাধ্যমে কথা বলবেন শুধু ইসি সচিব
গণমাধ্যমে কথা বলবেন শুধু ইসি সচিব
ইসির নির্দেশনা
![]()
নিজস্ব প্রতিবেদক
ভোটকে সামনে রেখে গণমাধ্যমে কথা বলতে ইসি সচিবকে মুখপাত্র করে আফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার এ সংক্রান্ত আদেশটি জারি করে ইসির জনসংযোগ শাখা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করতে চায় সাংবিধানিক সংস্থাটি। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা পরিকল্পনা রয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়- নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের তথ্য প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং প্রদান করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিইসি-সচিব ছাড়া অন্যদের ব্রিফিংয়ে মানা- এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০-এর বিধি ১১ (৩)-তে বলা আছে যে, ‘কমিশনের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফিং প্রদান করিবেন এবং কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত না হইলে সচিব ব্যতীত অন্য কোন কর্মকর্তা গণমাধ্যমে কোন বক্তব্য রাখিতে পারিবেন না। তাই জনসংযোগ শাখা থেকে নির্বাচন কমিশনের মুখপাত্র নির্ধারণ সংক্রান্ত যে আদেশটি জারি করা হয়েছে, সেটি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। নির্বাচন কমিশনারদের গণমাধ্যমে কথা বলা বা না বলার বিষয়টি এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’
অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সকল মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
বিষয়: #গণমাধ্যমে কথা বলবেন শুধু ইসি সচিব





ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি 
