শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অংশীজনদের সঙ্গে সংলাপ ইতিবাচক: ইসি আহসান হাবিব
অংশীজনদের সঙ্গে সংলাপ ইতিবাচক: ইসি আহসান হাবিব
![]()
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, অংশীজনদের সঙ্গে সংলাপে শতভাগ লাভ হয়তো হবে না তবে ১০ শতাংশ হলেও সেটি ইতিবাচক। আলোচনা, পর্যালোচনা এবং উম্মুক্ত আলোচনা থেকে উঠে আসা বিষয়গুলো সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা, ভোটারসহ নির্বাচন কমিশনের উপরও অবশ্যই নৈতিকতা ও দায়িত্ববোধের অবস্থানে কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে বলে আমি মনে করি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে প্রথমবারের মতো এ ধরনের কর্মশালা আয়োজনে ভোটের প্রত্যাশা ও বাস্তবতায় ইসির অর্জন কি হল জানতে চাইলে আহসান হাবিব খান বলেন, লাভ বা উপকারিতার বিষয়টি আপেক্ষিক। তিনি বলেন, ‘প্রত্যাশা ও বাস্তবতা’শীর্ষক আলোচনা ও পর্যালোচনা সভা হয় বুধবার। এতে বিবদমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসার কথাও উঠে এসেছে। সেই সঙ্গে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে ইসির অগ্রগতির কথাও তুলে ধরা হয়।
ইসি আহসান হাবিব জানান, এটি রুদ্ধদ্বার বৈঠক ছিল না। এটি সম্পূর্ণ উম্মুক্ত ছিল। আমাদের উদ্দেশ্য ছিল গণমাধ্যমের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সুক্ষ্ম ও জটিল বিষয়সমূহ খোলাখুলিভাবে পুরো জাতি তথা জনগণ, ভোটার সাধারণ, সরকার, প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনকেও অবহিত করে সচেতন করা। ফলে এ ধরনের উন্মুক্ত আলোচনা, কর্মশালা, সেমিনার বা মতবিনিময়ের ইতিবাচক দিক রয়েছে বলে আমি মনে করি।
বিষয়: #অংশীজনদের সঙ্গে সংলাপ ইতিবাচক: ইসি আহসান হাবিব





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
