শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংসদের ২৪তম অধিবেশন উঠতে পারে ২২টি আইন
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংসদের ২৪তম অধিবেশন উঠতে পারে ২২টি আইন
৪২৫ বার পঠিত
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদের ২৪তম অধিবেশন উঠতে পারে ২২টি আইন

---

নিজস্ব প্রতিবদেক

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের  চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার (৩ সেপ্টেম্বর)। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। জানা গেছে, এবারের অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন সংসদে উত্থাপিত হতে পারে।

আজ অধিবেশন শুরুর আগে বিকাল ৪টার দিকে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন।

গত ১৬ আগস্ট  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।

জানা গেছে, জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গৃহীত হবে।

চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবী করা হতে পারে। এছাড়া এই অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইন,২০২৩ উত্থাপিত হতে পারে  বলে জানান আইন শাখার এক কর্মকর্তা।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি

আর্কাইভ