শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ড. ইউনূসের পক্ষে বিদেশিদের খোলাচিঠির প্রতিবাদ ৫০ সম্পাদকের
প্রচ্ছদ » জাতীয় » ড. ইউনূসের পক্ষে বিদেশিদের খোলাচিঠির প্রতিবাদ ৫০ সম্পাদকের
৪২২ বার পঠিত
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ইউনূসের পক্ষে বিদেশিদের খোলাচিঠির প্রতিবাদ ৫০ সম্পাদকের

---

নিজস্ব প্রতিবেদক 

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিদেশিদের খোলাচিঠির প্রতিবাদ জানিয়েছেন দেশের ৫০ জন বিশিষ্ট সম্পাদক। এক যৌথ বিবৃতিতে তাঁরা ওই চিঠিকে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

গতকাল শনিবার বাসসে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে সম্পাদকেরা বলেন, ‘গত ২৮ আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সম্মানিত সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া খোলাচিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এটি একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে সম্পাদকেরা বলেন, ‘এ ধরনের খোলাচিঠি দিয়ে তাঁরা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি।’ বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিবৃতি বা খোলাচিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার–সংক্রান্ত বিধানাবলির সম্পূর্ণ পরিপন্থী। আন্তর্জাতিকভাবে সম্মানিত ও নোবেল পুরস্কার বিজয়ীদের এ ধরনের বিবৃতি ও চিঠি অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক। একজন অপরাধ করলে তাঁর বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না, এমন দাবি ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী।

বিবৃতিদাতা সম্পাদকদের মধ্যে আছেন ডেইলি অবজারভার–এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আজকের পত্রিকার গোলাম রহমান, ইত্তেফাক–এর তাসমিমা হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ–এর প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিন–এর নঈম নিজাম, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, ভোরের কাগজ–এর শ্যামল দত্ত প্রমুখ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মন্তব্য ছিলো ব্যক্তিগত, সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন সংসদের ৬ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার

আর্কাইভ